বিজিডি গ্রুপের চেয়ারম্যান করোনার দুর্যোগে নিজের গাড়ী সরিষাবাড়ী হাসপাতালে দিলেন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৯:২৮ অপরাহ্ন
নিজের ব্যবহার কৃত গাড়ী রোগীদের সেবায় নিয়োজিত করলেন শিল্পপতি সফিকুল ইসলাম। ছবি- এম এ মান্নান।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

দেশে যখন করোনার ভয়াবহ দুর্যোগ সরকারের তৎপরতার ঘাটতি নেই তারপরও নিজের ব্যবহারকৃত টয়োটা রেড ফোর (ঢাকা মেট্রো-ঘ ১৩-০৯৫৯) গাড়টিী রোগীদের সেবায় নিয়োজিত করলেন বিজিডি (বাংলাদেশ গ্রামীন ডেভোলপমেন্ট) গ্রুপের চেয়ারম্যান সরিষাবাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সফিকুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী ৫০ শয্যা হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন শেষে শিল্পপতি সফিকুল ইসলাম এই সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের স্থানীয় প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, হাসপাতালের আবাসিক ইনচার্জ ডাঃ মোঃ সাহেদুর রহমান, শিল্পপতির বড় ভাই সরিষাবাড়ীর মানবজমিন প্রতিনিধি এম এ রউফ, বিজয় টিভির সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে শিল্পপতি সফিকুল ইসলাম সরিষাবাড়ীর বিভিন্ন উপ স্বাস্থ্যকেন্দ্রে গুলোতে যত পিপিই লাগবে সেটাও দিবেন বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ