মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শরীয়তপুর জেলা শাখা।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় শরীয়তপুর জেলা শিল্পকলা মাঠ থেকে র্যালী-টি বেরহয়ে শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শহীদ মিনারে এসে শেষহয়।
বিজয় র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শরীয়তপুর জেলা কমিটির সভাপতি এম এ কাইউম(চুন্নু মুন্সী)শরীয়তপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক সরদার (বাতশাহ্) জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক,সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বেপারী,শরীয়তপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জুয়েল মৃধা, সাধারণ সম্পদক মোঃ বিল্লাল হোসন সরদা,সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খানসহ জেলা ও উপজেলা শ্রমিক দলের ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
বিজয় র্যালী ও আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ-প্রেসিডেন্ট জিয়াউর রহমান-সহ ১৯৭১ সালে স্বাধীনতা যোদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফেরাত কামনা-সহ শরীয়তপুর নড়িয়া উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্য়নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রয়ত নেতা মরহুম এ্যাভোকেট মোঃ জামাল শরিফ (হিরু) এর রোহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন ডামুড্যা উপজেলা শ্রমিক দল নেতা ক্বারী মোহাম্মদ মাহাবুব আলম তালুক দার।
You must be logged in to post a comment.