আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি একটি প্রতারক দল, নির্বাচনে অংশ নেবে না মুখে বললেও বাস্তবে তাদের নেতারা নির্বাচন করছেন। বিগত ১৩ বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে, এর কারণে দেশের জনগণ সব নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার জয় হবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় হোটেল নূর মহলে আয়োজিত মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সোনার সেতু মামলা ও দুর্নীতির উদাহরণ হিসাবে থাকবে : রুমিন ফারহানা
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ও কালীরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় হানিফ বলেন, বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো রাস্তা রাখেননি। তারা জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেছে, হাওয়া ভবন বানিয়ে দেশের সম্পদ লুট করেছে, ক্ষমতায় থেকে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই না। ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে বিষয়ে মতবিনিময় করার জন্য কুমিল্লায় এসেছি। মহানগর এলাকায় নির্বাচন থাকায় সেখানে না গিয়ে নির্বাচনী এলাকার বাইরে কর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম করেছি।
You must be logged in to post a comment.