লক্ষীপুর প্রতিনিধি।।
২৫ আগস্ট ঢাকা মহানগরী বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক (দক্ষিন) ও শাহবাগ থানা বিএনপির সদস্য সচিব এম এ হান্নান (৫০) কে গ্রামের বাড়ী রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামের আটিয়া বাড়ী থেকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
পরিবার সূত্রে জানায়, শুক্রবার রাতে তিনি বাসায় থাকা অবস্থায় রামগঞ্জ থানা পুলিশের এস আই মহসিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন।
রামগঞ্জ থানা পুলিশের এস আই মহসিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত এম এ হান্নানের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা রয়েছে। বেশ কিছু মামলায় ওয়ারেন্ট রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ বিকালে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
You must be logged in to post a comment.