বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবেনা, ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ১০:১১ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

মাগুরায় আজ ৭ অক্টোবর রবিবার মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাগুরা শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম চত্বরে  আওয়ামীগের বিশেষ বর্ধিত কর্মিসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব তানজেল হোসেন খান।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কু্ন্ডু।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এমপি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর,মাগুরা-১ আসনের মাননীয় এমপি জনাব মেজর জেনারেল (অবঃ) এ টি এম আবদুল ওয়াহহাব,মাগুরা জেলা প্রশাসক জনা  আতিকুর রহমান,মাগুরা পুলিশ সুপার জনাব খান মোহম্মদ রেজোয়ান,মাগুরা পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল,মাগুরা উপজেলা চেয়ারম্যান জনাব রুস্তম আলী সহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব খন্দকার মোশারফ হোসেন বলেন,বাংলাদেশে ৫৪ টি রাজনৈতিক দল রয়েছে।বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবেনা।আর নির্বাচনকালীন সরকারের কোন বিধান সংবিধানে নাই।তবে  নির্বাচনকালীন সময়ে সরকার ব্যবস্হায় কিছুট পরিবর্তন আনতে পারেন।বিএনপি নেতারা তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবি করছেন।কিন্তু এতে সরকারের কোন এখতিয়ার নাই।প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হিসেবে রুপান্তরিত হবে।আগামী নির্বাচনে জনগন যাকে ভাল মনে করবে তাকেই ভোট দিবেন।

পরে মন্ত্রী মাগুরা জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ