আর, আর চৌধুরী, নওগাঁ ।।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীসহ ৭দফা দাবী সম্বিলিত লিফলেট বিতরন করেছে নওগাঁ জেলা বিএনপি। বুধবার সকালে শহরের কেডির মোড় দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এই লিফলেট গুলি বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদ;ল সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দোহাসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.