বিআরটিসি বাস পুনরায় চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইব্রাহিম খলিল, নোয়াখালী
রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮:৩৭ অপরাহ্ন

নোয়াখালী সোনাপুর-চেয়ারম্যান ঘাট রুটে জেলা প্রশাসকের উদ্বোধনকৃত বিআরটিসি দ্বিতল বাস উদ্বোধনের পরেরদিন থেকে বন্ধ রাখে কিছু তথাকথিত মালিক সমিতি।

সেই বন্ধকৃত বাস গুলো পুনরায় সচল রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সুবর্ণচর উপজেলা নাগরিক কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন।

রবিবার (৩ জুলাই) সকালে উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তা মাথা থেকে ২ কি.মি. প্রদক্ষিণ করে পরে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে সমবেত হোন আয়োজকসহ অন্যান্যরা।

এ সময় বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায়  সংগঠনের আহবায়ক আতিক উল্যাহ সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিটিভি’র সাবেক উপ-পরিচালক বাহার উদ্দিন খেলন।

এছাড়াও বক্তব্য রাখেন, আবদুল বারী বাবলু, মো. হানিফ মাহমুদ, ইমাম উদ্দিন সুমন, মো. জামাল উদ্দিন, ইব্রাহিম খলিল শিমুলসহ সামাজিক, রাজনৈতিক, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় মানববন্ধনে সকল স্তরের প্রায় ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সোনাপুর-চেয়ারম্যান ঘাটের প্রায় ৬০ কিলোমিটার সড়ক। মানসম্মত কোন পরিবহণ না থাকে সরকারি ভাবে এ বিআরটিসি বাস দেয়। গত মঙ্গলবার (২৮ জুন) আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিআরটিসি দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ আ.লীগ নেতৃবৃন্দ।

কিন্তু উদ্বোধনের মাত্র এক দিন পর বুধবার ব্যক্তি মালিকানাধীন সোনাপুর বাস-মিনিবাস মালিক সমিতির বাধার মুখে বন্ধ হয়ে যায় এ বাস সার্ভিস।

বক্তারা অভিযোগ করে আরো বলেন, সোনাপুর বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন যাত্রীদের থেকে জিম্মি করে টাকা আদায়, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে। আজকের এ মানববন্ধনের মাধ্যমে এ সকল অনিয়ম বন্ধ করতে হবে। এবং জেলা প্রশাসনের উদ্বোধনকৃত বিআরটিসি বাস চালু করতে হবে।

এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এ দাবী না মানলে অনির্দিষ্ট সময়ের জন্য সড়ক অবরোধ, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশসহ কঠিন কর্মসূচি দিবেন বলে জানান তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ