বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিল Aid for Nasirnagar

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ মে, ২০২০, ৯:৩৮ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, (স্টাফ রিপোর্টার)।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অসহায়দের ভরসার নাম Aid for Nasirnagar. এই করোনাকালে ক্ষতিগ্রস্থ কর্মহীনদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে খোঁজে খোঁজে হতদরিদ্র, অসহায় মানুষদের দ্বারে দ্বারে ঘুরে খাদ্যসামগ্রী, ইফতার সামগ্রী, ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করছেন।

সংগঠনটির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা লক্ষ্য করে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিবর্গ, বিত্তবান মানুষরা এগিয়ে এসেছেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তাই আরো উদ্যমে সদস্যরা কাজ করছেন এবং সহায়তার ক্ষেত্র প্রসারিত করছেন।

ঈদকে সামনে রেখে কর্মহীন অসহায় মানুষদের সাহায্য করার মানসে এবার তারা ঈদ উপহার বিতরণ করছেন। উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবতার দূতরা। ঈদের আনন্দ যাতে অসহায় মানুষদের ছুঁয়ে যায় সে লক্ষ্যেই তাদের এ মহতী উদ্যোগ। সদস্যদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কয়েকদিন লাগাতার প্যাকেটিং শেষ করে নিজেদের হাতে ব্যাগ নিয়ে সিএনজি, অটোরিকশা, রিকশায় চড়ে দূরদূরান্তের অসহায়দের বাড়িতে মালামাল পৌঁছাতে সদস্যরা ছুটে চলেছেন। প্রকৃত ব্যক্তিদের হাতে উপহারের প্যাকেটটি তুলে দিয়ে মানবতার সৈনিকরা তৃপ্তি বোধ করছেন। কয়েকদিন যাবত অক্লান্ত পরিশ্রমের পরও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করতে পেরে তারা আনন্দিত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ