প্রদীপ কুমার দেবনাথ।।
নরসিংদী জেলার বেলাবো উপজেলার বেলাব-পোড়াদিয়া, বেলাব-পাটুলি, বেলাব-ভাবলা সড়কের আশেপাশে পাটুলি, পোড়াদিয়া, চকমখোলা, টঙ্গীরটেক, ব্যাঙ্গারডোবা, চন্ডিপাড়া, দাপুনিয়ার মানুষের ভোরে পাখিডাকার পূর্বেই অসংখ্য বালুবাহী ট্রলির বিকট আওয়াজে ঘুম ভাঙে।
সমস্ত রাস্তা ধোঁয়াটে হয়ে যায় ট্রলি গুলোর দ্রুত যাতায়াতের কারণে। এ যেন এক বিশাল প্রতিযোগিতা। প্রভাবশালী বালু ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতায় সাধারণ মানুষ অসহায়। করোনা ভাইরাসের আক্রমণে যখন চারদিক স্তব্ধ, সারাদেশে লক ডাউন ঠিক সেই সময়ে এই বালু ব্যবসায়ীরা লক ডাউন ভাঙ্গার প্রতিযোগিতায় ব্যস্ত। আর কম দামে বালু পাওয়ার আশায় কাস্টমাররাও প্রয়োজনের অতিরিক্ত বালু সংগ্রহ করে রাখছে যে যার ইচ্ছেমতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক একটা ট্রলিতে প্রায় ৮/১০ জন শ্রমিক থাকে। দ্রুত বালু নামিয়ে আবার চলে যায় নতুন করে বালু আনতে। এভাবে বালু আনা-নেওয়ার প্রতিযোগিতা চলে প্রায় ১০-১১টা পর্যন্ত। টঙ্গীরটেক মোড়, পাটুলি মোড় ও মাছির মোড়ের বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, বারবার নিষেধ করা সত্বেও তারা আরো বেশি করে শ্রমিক নিয়ে, ট্রলি নিয়ে হাজির হয়৷
পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট স্থানে স্থানে ভেঙে যাচ্ছে। কয়েকদফা বাঁধা দেওয়ার পরও তারা কর্ণপাত না করায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাছাড়া এসব ট্রলিতে শ্রমিক, চালক সবাই আলোচিত করোনা আক্রান্ত বিন্নাবাইদ ইউনিয়নের লোকজন। এতে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বেশি। এ অবস্থা হতে এ এলাকার লোকজন মুক্তি চায়।
You must be logged in to post a comment.