বামনায় কলেজ ছাত্রী কলি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৪:৪২ অপরাহ্ন

মো:জসীম উদ্দিন,বরগুনা।।

বরগুনার বামনা উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী মোসা. কলি আক্তার (২০) কে যৌতুকের দাবীতে পাষন্ড স্বামী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। নিহত ওই কলেজ ছাত্রী বামনা উপজেলার কাটাখালী গ্রামের শাহজাহান জমাদ্দারের একমাত্র মেয়ে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কলাগাছিয়া কলেজের সামনে ও লঞ্চঘাট সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন , সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহিলা কলেজ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, নিহতের ভাই রাফান জোমাদ্দার আকাশ, কলেজ ছাত্রী বিপর্না হাওলাদার, মাহফুজা আক্তার মীম, বর্নালী রানী প্রমূখ।

শিক্ষার্থীরা মানববন্ধনে ঘাতক স্বামী ইব্রাহীম খলিলের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করেন। ইব্রাহীম খলিল উপজেলার সোনাখালী গ্রামের শফেজ উদ্দিনের ছেলে। এর আগে সকাল ৯টায় কালিকাবাড়ী গ্রামবাসীর ব্যানারে পৃথক আর একটি মানববন্ধন করেন নিহত কলির প্রতিবেশিরা।

মামলা সূত্রে জানাগেছে, ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এর পারগেন্ডারিয়া এলাকায় একটি আবাসিক ভবনে কলি আক্তারকে যৌতুকের দাবীতে তার স্বামী ইব্রাহীম খলিল(২৫) নির্মমভাবে মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত কলিকে স্থানীয়রা উদ্ধার করে মির্টফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেনএঘটনায় ১০ নভেম্বর দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের চাচা নজরুল ইসলাম জমাদ্দারপুলিশ ওইদিন রাতেই ঘাতক ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ