বাবার সন্মান রক্ষায় আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি: জাহীদ হোসেন ভূইয়া

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ৯:০৯ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর পরই সরকারী ঘোষণা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে।

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনেও বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যে কেন্দ্র ও দলের তৃণমূল নেতাদের কাছে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিগত দিনে কার্যক্রম তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩নম্বর ভাদুর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান জাহীদ হোসেন ভূইয়া নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ক্যাপসিকাম চাইনিজ রেষ্টুরেন্টে উপজেলার সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাবে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ আমার প্রানের সংগঠন। আমি মনেপ্রানে ভালোবাসি আওয়ামীলীগের উজ্জল নক্ষত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দল যাকেই মনোনয়ন দেবে আমার কোন অপত্তি নেই।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন তবে আমি নির্বাচন করবো। দল যে সিদ্ধান্ত দেন সেই সিন্ধান্ত মোতাবেক কাজ করবো। আমি এবং আমার পরিবার আজীবন আওয়ামীলীগের জন্য কাজ করে চলেছি।

আমার বাবা তোফায়েল আহম্মেদ ভূইয়া রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভাদুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান হিসাবেও তোফায়েল আহম্মেদ ভূইয়া দায়িত্ব পালনের পাশাপাশি আমার পরিবারের লোকজন ছোটবেলা থেকেই আওয়ামীলীগের জন্য কোনো প্রকার ব্যাক্তি স্বার্থ ছাড়াই সক্রিয়ভাবে দলের জন্য কাজ করেছেন।

ভাদুর ইউনিয়নের ইউপি সদস্য আবদুল আজিজের সঞ্চালনায় সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাহীদ হোসেন ভূইয়া ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সন্মানে ভূষিত হয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ