বান্দরবানের রুমায় গোলাগুলিতে নিহত ৪

বান্দরবান প্রতিনিধি
রবিবার, ৬ মার্চ, ২০২২, ২:৩৪ অপরাহ্ন

বান্দরবানের রুমায় দু’পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কানাপাড়া গতকাল শনিবার শনিবার (৫ মার্চ) এ ঘটনা ঘটে।

বান্দরবানে জেলা পুলিশ সুপার জেরিন আখতার সংবাদমাধ্যমে রোববার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

তিনি বলেন, কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুপার জেরিন আখতার ব্রিফিংয়ে বলেন, এখানে যে খুনগুলো ঘটছে এর সঙ্গে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনা মেলানো যাবে না। এখানে ধরন ভিন্ন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ