এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদর জন্য সুখবর আসছে। প্রায় ১১ বছর পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া ভাতা পান।
এরইমধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেবো।
তিনি বলেন, এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এবার শিক্ষকদের বাড়িভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি।
প্রসঙ্গত ২০১৩ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া পাঁচগুণ বাড়িয়ে ১০০ থেকে ৫০০ টাকা করা হয়। সেই সময় শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছিল। তখন দেশের ২৬ হাজার ৪৭টি বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার ৪ লাখ ৫৬ হাজার ৫৯০ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ১ হাজার ৬০০টি বেসরকারি প্রতিষ্ঠানের ১৩ হাজার ২৫৪ জন শিক্ষক-কর্মচারী এ সুবিধা পান। এছাড়া সহকারী গ্রন্থাগারিকদের পদ এমপিওভুক্তকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ভাতা দ্বিগুণ বাড়িয়ে ৫০০ থেকে ১০০০ টাকা করা হয়েছিল।
You must be logged in to post a comment.