রিমন (পাবনা) ঈশ্বরদী প্রতিনিধি।।
আজ সকাল ১০ টা সময় রোজ শনিবার করোনা সংক্রামণ ঠেকাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে-মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১১এপ্রিল) সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে বিভিন্ন স্থানে ০৫ টি স্প্রে মেশিন ও ১হাজার মাস্ক নিয়ে ছোট ছোট দলে স্বেচ্ছাসেবীরা পাকশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তারা বাঘইল স্কুল পাড়া মোড়ে, বাঘইল সাকোর মুখ মোড়ে ও বাঘইল কাদি পাড়া মোড়ে এবং সরদার পাড়া মোড়ে জীবানু নাশক স্প্রে করছে, সড়কে চলাচলকারী লোকজন ও পাশের বাসাবাড়ির লোকজনকে মাস্ক বিতরণ করছে।
পাকশী ইউনিয়নের বাঘইল স্কুলপাড়া যুব সমাজের উদ্যোগে করোনা সংক্রমণ ঠেকাতে পাকশী ইউনিয়ন এ কার্যক্রম শুরু করা হয়। তারা অসহায় মানুষদের করোনা জীবাণু থেকে রক্ষায় এ উদ্যোগ গ্রহণ করেছেন। যদি অন্যকোন ব্যক্তি রাস্তাঘাটে জীবাণু নাশক স্প্রে করতে চায় তাহলে তাদের মেশিন সমূহ দিয়ে সহায়তা করবেন বলে জানিয়েছেন বাঘইল স্কুলপাড়া যুব সমাজ।
এ সময় উপস্থিত ছিলেন বাঘইল স্কুল পাড়া যুব সমাজের মোঃ রিপন মোল্লা, রুবেল মল্লিক, সোহাগ,সানমুন, আলিম,কাওছার, সাজু, মুশফিকুর রহমান, রকিব,বিল্পব,সবুজ, বাপ্পি,রেবিন, রুবেল সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যান ফাউনেডশন (জে এস কে এফ)এর পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের সাংবাদের বার্তা সম্পাদক ও স্থানীয় তরুণ ছেলেরা।
এসময় তারা এলাকার মানুষদের বলেন, নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিনা কারণে কেউ ঘরের বাহিরে না বের হয়। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেন।
তাদের কার্যক্রম শেষে একটি বৈঠকে রিপন মোল্লা বলেন সামাজিক সচেতনতা ও শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। তাই আর বসে না থেকে ঘরে ঘরে মানুষের ভালো মন্দের খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।’ এ অঞ্চলকে একটি আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা উপজেলার নিকটবর্তী গুরুত্বপূর্ণ এলাকাটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলি।’
You must be logged in to post a comment.