বাগেরহাট-৩ : বেসরকারিভাবে নৌকার প্রার্থী হাবিবুন নাহার জয়ী…..

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৮ অপরাহ্ন
বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের হাবিবুন নাহার...

বাগেরহাট-৩ আসনে তৃতীয়বারের মতো জিতে বেসরকারিভাবে নির্বাচিত হলেন হাবিবুন নাহার

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

মংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে ১ লাখ ৭৫ হাজার ১৮৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ২৯৫ ভোট।

বাগেরহাট-৩ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ৯৬টি। নৌকা প্রতীক মংলার ৪৮টি কেন্দ্র হতে পেয়েছেন ৮৮ হাজার ৬৭ এবং রামপালের ৪৮টি কেন্দ্র হতে ৮৭ হাজার ১১৭ ভোট।

ধানের শীষ প্রতীক মংলা হতে ৪ হাজার ৪৪৬ ভোট আর রামপাল হতে ৮ হাজার ৮৪৯টি ভোট পেয়েছেন। হাবিবুন নাহার খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী। বেগম হাবিবুন নাহার এবার নিয়ে এ আসনটিতে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে এমপি নির্বাচিত হলেন। আর এবার নিয়ে শেখ আব্দুল ওয়াদুদ হাবিবুন নাহারের কাছে দ্বিতীয় বারের মতো পরাজিত হয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ