বাগেরহাট ৩, জামায়েতের প্রার্থী আঃ ওয়াদুদের নির্বাচনের খরচ আসবে কোথা থেকে?

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৬ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-০৩ (রামপাল-মোংলা ) সংসদীয় আসনে ২৩ দলের মনোনিত জামায়াতে ইসলামের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের কাছে নগদ কোন  ক্যাশ নেই, এমনকি নেই ব্যাংকেও নেই কোন টাকা।  তার নির্বাচনের খরচের টাকা আসবে বন্ধু-বান্ধব ও নিকট পরিজন দের কাছ থেকে। তিনি এ আসনে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে।

রবিবার ( ২ ডিসেম্বর ) দুপুর ১২ টার মনোনয়ন জাচাই-বাঁচাইয়ে তার মনোনয়ন বৈধ হয়েছে বলে জানান তার সহকর্মীরা। বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় এসব তথ্য দিয়েছেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ও ২৩ দলিয় জোটের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

তিনি এ তথ্য জানিয়ে আরো বলেন, তার বাৎসরিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। আর তার এ আয়ের উৎস আসে আইন (এ্যাডভোকেট) উকিলি পেশা থেকে। তবে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি না হওয়ায় স্থাবর সম্পদের বিবরণ দিতে পারেননি ওয়াদুদ। তবে অস্থাবর সম্পদ দেখিয়েছেন ২৫ লাখ টাকার। এছাড়া স্ত্রীর নামে স্বর্ণ আছে ১৫ ভরি। রয়েছে আসবাবপত্র, ফ্রিজ, খাট ও আলমারী ইত্যাদি।

সাংবাদিক দের এক প্রস্নের জবাবে মওলানা আঃওয়াদুদ বলেন, আমার হাতে নগদ কোন টাকা নেই, কোন টাকা নেই ব্যাংকেও। তাহলে নির্বাচন খরচ/ব্যয় করবেন কিভাবে এমন প্রস্নের জবাবে ওয়াদুদ বলেন, বন্ধু-বান্ধব ও নিকট পরিজন দের দেয়া অর্থের সহযোগীতায় এবারের নির্বাচন পার করবো। দল থেকে নির্বাচনের জন্য কোন অর্থ পাবেন না বলে দাবি করেছেন এ জামায়াত নেতা।

উল্লেখ্য, বিগত ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারের কাছে ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপি-জামায়াত জোটের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তবে এবার নির্বাচনের হিসাবটা একটু ভিন্ন বলে মনে করছেন দলের নিতিনির্ধারকরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ