বাগেরহাট-৩ আসনে মাঠে সরব নৌকা, ধানের শীষ প্রচারণায় তেমন নেই

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ অপরাহ্ন
এ আসনটিতে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে আছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দুইবারে রামপাল-মংলার সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এবং ঐক্যফ্রন্টের মনোনীতপ্রার্থী জামায়াত নেতা জেলা নায়েবে আমীর মাওলানা এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ...

বায়জিদ হোসেন, (মংলা) বাগেরহাট প্রতিনিধি ।।

একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে (মংলা-রামপাল) সংসদীয় আসনে প্রচারণায় নৌকার প্রার্থী মাঠে সরগরম থাকলেও তেমনটা আনাগোনা চোঁখে পড়ছে না ধানের শীষ মনোনীত প্রার্থীর প্রচারণা। এ আসনটিতে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে আছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দুইবারে রামপাল-মংলার সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এবং ঐক্যফ্রন্টের মনোনীতপ্রার্থী জামায়াত নেতা জেলা নায়েবে আমীর মাওলানা এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।

এছাড়া অন্য যে তিন প্রার্থী আছেন তারা হলেন-হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শাহজালাল সিরাজী, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ রেজাউল করিম ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ সেকেন্দার আলী মনি।

মাঠে সরব উপস্থিতি না থাকার বিষয়ে মাওলানা ওয়াদুদ এই অন্যদৃষ্টি প্রতিবেদককে বলেন, আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি ও মামলা দিয়ে মাঠে নামতে দেয়া হচ্ছে না। গত বৃহস্পতিবারও আমাদের কয়েকজন কর্মীর নামে রামপাল থানায় মামলা দেয়া হয়েছে। এত কিছুর মধ্যদিয়েও আমি ও আমার সমর্থকেরা গ্রামাঞ্চলে ও শহরগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

ওয়াদুদ আরো বলেন, বিভিন্ন জায়গায় আমার নির্বাচনী পোস্টার লাগাতে গেলে দেয়া হচ্ছে বাধা ও হুমকি। তবে আমি আশা করি এতো কিছুর মধ্যে ও জনগণ আমাদের পক্ষে আছে। ভোট কেন্দ্র যদি সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারেন, তাহলে জয় আমাদের নিশ্চিত।

এদিকে বরাবরই আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটিতে আবারো নৌকার প্রার্থী হাবিবুন নাহারের বিজয়ী হওয়ার সম্ভবনার কথা বলছেন দলের তৃনমূল ও ভোটাররা। সাধারণ ভোটারদের ভাবনা এ আসনে মূলত লড়াই হবে দেশের বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। আওয়ামীলীগের প্রার্থী দিনরাত সমানে মংলা-রামপাল জনসংযোগ করলেও প্রতিপক্ষ ঐক্যফ্রন্ট প্রার্থীর জনসংযোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায় নৌকার প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে।

এছাড়া নৌকা প্রতীকের পক্ষে শহর ও শহরতলী জুড়ে চলছে মাইকিং প্রচারণা। কিন্তু ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা ওয়াদুদের মাইকিং তো দূরে থাক, কোন পোস্টার, ব্যানার ফেস্টুনও চোখে পড়েনি।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ