বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউ,পি চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠুর উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে জুম্মা নামাজের পর বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ হামলার ঘটনার শিকার হয় হয় মিঠু,। হমলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থনীরা উদ্ধার করে আহত জহিরুল ইসলাম মিঠুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিৎকিসায় তার মুখমন্ডলে ৪টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার পর বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আহত জহিরুল ইসলাম মিঠুর পরিবার। তবে এ বিসয় অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেছে মডেল থানা পুলিশ। হাসপাতালে চিৎকিসাধীন আহত জহিরুল ইসলাম মিঠু প্রবেদককে বলেন, বাগেরহাট শহরের বাসা থেকে নিজ ডেইরি ফার্মে যাওয়ার সময় সকালে বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় রফিকের দোকানের সামনে পৌছালে কিছু বুঝে ওঠার আগেই ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহার শিকদার, দুলাল শেখ, ইলিয়াস শেখসহ কয়েক জন আমার উপর হামলা চালায়।
পরে আমি ডাক চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। রাজনৈতিক প্রতিপ হিসেবে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার উপর এ হামলা করা হয়েছে বলে জানান তিনি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন সাংবাদিক দের বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.