বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
অজ্ঞাত হিসেবে তিনদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বাগেরহাট সদর হাসপাতালে এক বৃদ্ধ মারা গেছে। গত মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ বেড়িবাধের উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বৃদ্ধকে সদর হাসপাতালে এনে ভর্তি করেন স্থানীয়রা।
ঐ অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। ৪ দিন পার হলেও নানান চেষ্টার পর এখনও অজ্ঞাত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বাগেরহাট অন্যদৃষ্টিকে বলেন, গত ২৭ নভেম্বর ভোর ৬টায় স্থানীয়রা দড়াটানা নদের পাড়ে রাধাবল্লভ বেড়িবাধের উপর ঐ বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। লুঙ্গি ও সোয়েটারের উপর শার্ট পরা অচেতন ঐ ব্যক্তির পরিচয় না পেয়ে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করেন।
অবশেষে ৪দিন পর লোকটি মারা যায়। গত ৪দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঐ লোকটি মারা যাবার পর মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলিস হক/অন্যদৃষ্টি
You must be logged in to post a comment.