বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আকরাম হোসেন তালিমকে আহবায়ক ও মোজাফফর আহমেদ আলমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ ও ড. ফরিদুল ইসলাম।
এছাড়া সদস্যরা হলেন এম এ সালাম, আলী রেজা বাবু, মঞ্জুর মোর্শেদ স্বপন, এ্যাডভোকেট আসাদুজ্জামান, মনিরুল ইসলাম খান, কাজী খায়রুজ্জামান, প্রকৌশলী মাসুদ রানা, ডা: আব্দুর রহমান, মো: মনিরুল হক ফরাজি, নাসির আহমেদ মালেক, ব্যারিস্টার জাকির হোসেন, শেখ সাহেদ আলী রবি, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, আলহাজ্ব জুলফিকার আলী, শেখ আব্দুল হালিম খোকন, মেহেবুবুল হক কিশোর, বেগম রুনা গাজী, এ্যাডভোকেট মিজানুর রহমান, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, হাজরা আসাদুল ইসলাম পান্না, শেখ সফিকুর রহমান, শেখ হাফিজুর রহমান, মমিনুল হক টুলু বিশ্বাস, মো: শহিদুল হক, আ: মজিদ জব্বার, মোল্যা ইসহাক আলী, হাফিজুর রহমান তুহিন ও মৃধা নজরুল ইসলাম। বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এদিকে নতুন আহবায়ক কমিটি গঠিত হওয়ায় জেলা ও জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর হলেও জেলা বিএনপির নেতৃত্ব সাবেক দুই সহোদর সভাপতি পরিবার থেকে বেরিয়ে এসেছে।
১৯৯৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এম এ এইচ সেলিম। তারপর থেকে ২০১৯ সাল পর্যন্ত সভাপতি ছিলেন এম এ এইচ সেলিমের ছোট ভাই এম এ সালাম।
You must be logged in to post a comment.