বাগেরহাট জেলা প্রশাসককে বে-নামা চিঠি দিয়ে হুমকি

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮, ২:১৮ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট  প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসকে শতভাগ নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করার হুমকি দিয়ে নাম পরিচয় পোপন করে চিঠি দেয়া হয়েছে।  বৃহষ্পতিবার তিনি ডাকে ওই চিঠিটি পান।  তক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অবহিত করেছেন জেলা প্রশাসক তাপন কুমার বিশ্বাস।

চিঠিতে লেখা হয়েছে, তুলে ধরা হলো:

”বর্তমান সময়ে আপনার সকল কার্যকলাপ তৎপরতা আপত্তিকর পক্ষপাতদুষ্টে দৃষ্ট। আপনি কি প্রজাতন্ত্রের ? আওয়ামী লীগ কর্মী? আপনারা হয়ত সব খবর রাখেন না। নির্বাচনের আগে পরে কিছু তো হবে। কেউ বসে নেই, তাই আপনার প্রতি অনুরোধ আপনি আগামী তিনদিনের মধ্যে শতভাগ নিরপেক্ষ হয়ে যান। হতে হবে। অন্যথায় এ্যাকশন। আপনার পরিবার পরিজন, আত্মীয়-স্বজন। এবার কৌশল পরিবর্তন, যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই (ডিসি) টার্গেট, এবার আর ছাড় দেয়া হবে না। চিঠিতে আরও বলা হয়, আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর হচ্ছে, আপনার অপরাধ দিনদিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে নিজেকে শতভাগ নিরপেক্ষ প্রমাণ করুন। অন্যথায় এ্যাকশন।”

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস চিঠির সত্যতা স্বীকার করে শুক্রবার দুপুরে সংবাদিক দের বলেন আমি আসন্ন নির্বাচনে বাগেরহাটে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। আমি কারও প্রতি কোন পক্ষপাতমূলক আচরণ নাকরে সবার প্রতি সমান আচরণ করছি। বিভিন্ন মহলের পক্ষ থেকে পক্ষপাতের যে অভিযোগ করা হয়ে থাকে তা সত্য নয়, আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। বাগেরহাটের চারটি আসনে যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে তারা যে যখন অভিযোগ করেছে আমরা তা গুরুত্বের সাথে দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি। গতকাল নাম ঠিকানা বিহীন একটি চিঠি ডাকযোগে আমার কাছে এসেছে। আমি ভীত না হয়ে মনোবলকে শক্ত রেখে আগামী ৩০ ডিসেম্বর বাগেরহাটে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করব। আমাকে দেয়া হুমকির চিঠির বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপারকে জানানো হয়েছে। আমার সহকর্মীরাও বিষয়টি অবহিত। প্রশাসনের পক্ষ থেকে আমরা সতর্ক রয়েছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ