নাজমুলহুদা, মোংলা, (বাগেরহাট)।।
পঞ্চগ্রাম সার্বজনীন পুজা উদযাপন কমিটির উদ্যেগে অায়োজিত বাগেরহাটের সবচেয়ে বড় শ্যামা কালীর পুজা হয়েছে। মোংলা উপজেলার দামেরখন্ড গ্রামে । সরজমিনে পরিদর্শন করে দেখা যায় পঞ্চগ্রাম সার্বজনীন পুজা কমিটির উদ্যেগে এই পুজা অনুষ্ঠিত হচ্ছে । তবে গত বছরের তুলনায় এবার ১৩ হাত লম্বা প্রতিমা তৈরি করে পুজা অনুষ্ঠিত হচ্ছে যা বাগেরহাটের সবচেয়ে বড় প্রতিমা ।
পুজা উপলক্ষে ব্যপক অালোকসজ্জা করা হয়েছে । এলাকার হিন্দু ধর্মীয় মানুষদের মধ্যে উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে । দুরদুরান্ত থেকে হাজার হাজার ভক্ত দর্শনার্থী প্রতিমা দেকতে ভিড় জমাচ্ছে। প্রতিমা ও অালোকসজ্জা দেখে ভক্তরা সন্তুষ্ঠচিত্তে উৎসাহ প্রকাশ করেছে । এদিকে পূজা কে কেন্দ্র করে আলোক সজ্জায় সেজেছে পূজা মন্ডপ এর আসেপাষে। আয়োজক কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রাত ভর সংস্কৃতি অনুষ্ঠন ও কবি গানের।
You must be logged in to post a comment.