বাগেরহাট জজ আদালত ভবনে আগুন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯, ১২:৩৯ পূর্বাহ্ন
বাগেরহাট নারী ও শিশু আদালত ভবনের তৃতীয় তলায় আগুন পুড়ে গেছে....

বায়জিদ হোসেন, জেলা প্রতিনিধি ।। 

বাগেরহাট জেলা জজ আদালত ভবনের তৃতীয় তলার সিড়িতে আগুন পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ৭ জানুয়ার’১৯ দুপর ১২টায় বাগেরহাট নারী ও শিশু আদালত ভবনের উপরে সিড়ির উপর থাকা ময়লার স্তুপে এ আগুন পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসেরর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত ভবনে আগুন লেগেছে শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ২ ঘন্টা চেষ্টা করে আগুন  নেভাতে সক্ষম হয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ধূমপান করে ফেলা উচ্ছিষ্ট হতে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে ময়লার স্তুপে আগুন লাগার কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ