বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি পশুপতি দাস (৫০) সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামে পশুপতি দাসের বাড়ী পার্শ্ববর্তি বাগানে এ ঘটনা ঘটেছে বলে যানায় আহতের পরিবার । ঘটনার পর গুরুত্বর অবস্থায় পশুপতি দাসকে তার পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করে। তবে চিৎকিসকেরা বলছে তার শরীরের একাধিকস্থনে ধাড়ালো অস্ত্রের চিহ্ন রয়েছে। আহত পশুপতি দাস রনজিতপুর গ্রামের মৃত মনরঞ্জন দাসের ছেলে।
হাসপাতালে চিৎকিসাধীন পশুপতি দাস সংবাদিক দের বলেন, নির্বাচনে আ’লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় কারনে, বিএনপি নেতারা সঞ্জয় দাস, সুভেন্দু দাস ও সর্বজিত পালসহ অজ্ঞাত লোকজন আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধাড়ালো দা দিয়ে আমার পায়ে ও পিঠে একাধিকস্থানে কোপ দেয়। এসময় আমার ডাক চিৎকারে আমার পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়। বাগেরহাট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু জাফর প্রতিবেদককে বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পে কাজ করায় প্রতিপরে বিএনপি সন্ত্রাসী বাহিনী পশুপতির উপর এ হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
এদিকে এই ঘটনার পর সংবাদিক দের এক প্রস্নের জবাবে বলেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন শ্রমিকলীগ নেতার উপর হামলার ঘটনা মৌখিক ভাবে জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।
You must be logged in to post a comment.