বাগেরহাটে রামপালে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ জুলাই, ২০১৮, ৬:২৮ অপরাহ্ন

নাজমুল হুদা, বাগেরহাট ॥

রামপালে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধণ করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০ টায় কৃষি অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধণ ঘোষনা করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি কর্তকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক অমিতাভ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ ও বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসব্জি প্রদর্শনী ষ্টল বসানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ