বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় তৃষা মজুমদার (১৪) নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ জুন) সকাল নয়টার দিকে ঘরের ফ্যানের সাথে ওড়না গলায় পেচিয়ে তৃষা মজুমদার আত্মহত্যা করে। তৃষা উপজেলার খড়মখালী গ্রামের স্কুল শিক্ষক প্রভাত মজুমদারের মেয়ে ও চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী ছিলো।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তৃষা মজুমদার পড়া লেখায় অমনোযোগি হওয়ায় তার বাবা-মা গাল মন্দ করে । সোমবার সকালে তৃষার বাবা স্কুলে যায় ও তার মা ছোট বোন তৃতীয় শ্রেণীর ছাত্রীকে স্কুলে এগিয়ে দিতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় সেই সুজগে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। তৃষার আত্মাহত্যার খবর ছড়িয়ে পড়লে পরিবার, এলাকাবাসি ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শেষ বারের মত তৃষা মজুমদারকে দেখার জন্য নিকট পরিজন সহ দির্ঘদিনের সহপাঠীরা ও বন্ধুরা ভিড় করতে থাকে তৃষার বাড়িতে।
এ বিষয়ে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার অন্যদৃস্টি কে জানান, স্কুল শিক্ষার্থী তৃষা আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো ও হয়েছে।
You must be logged in to post a comment.