বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট ।।
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৯:১৩ অপরাহ্ন

বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সেকেন্দার শেখ (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাগেরহাট সদর থানার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত সেকেন্দার শেখ রণবিজয়পুর গ্রামের ইশারাত শেখের পুত্র।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, “ ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সেকেন্দার শেখকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমাদের অভিযান চলমান থাকবে”।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ