বাগেরহাটে বাস চাপায় নিহত দুই

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ মে, ২০১৯, ১২:২৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদরের দশানী-বাদামতলা এলাকায় বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে সাড়ে ৪টার দিকে সড়ক পারাপারের সময়ে এক শিশু ও এক মহিলাকে দ্রুতগামী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তারা মারা যায়, তবে নিহতদের নাম  পরিচয় এখনো যানা যায় নাই। তবে স্থনিয়রা মা ও শিশু কে উদ্ধার করলেও বাচাতে পারলেন না তাদের।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে অন্যদৃস্টি কে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। অজ্ঞাত লাশ দুটির পরিচয় ও ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ