বায়জিদ হোসেন, বাগেরহাট ।।
মঙ্গলবার (২৬ জুন) মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃইকবল হোসন।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ,সহ স্থানিয় বিভিন্ন প্রিন্ট, ইলেক্টিক, ও সোসাল মিডিয়ার সংবাদিকরা।
মতবিনিময় সভায় মোংলা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষা উন্নয়ন, সুপিয় পানি,জলবায়ু, নারী,শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন শৃংখলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় শেষে উদায়ন বাংলাদেশ এর উদ্যোগে জেলা প্রশাসক মামুনুর রশীদ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করে।
এসময় উদায়ন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন শেখ আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক মোংলা,শেখ সরোয়ার হোসেন (আবু), কবির হোসেন সমন্বয়কারী মোংলা,শাহজাহান শেখ,শেফালী প্রমুখ।
You must be logged in to post a comment.