বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় নিহত বিএনপি নেতার জানাজায় হাজার মানুষের ঢল

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:১৪ অপরাহ্ন
প্রাণপ্রিয় নেতাকে জানাযায় অংশ নিতে হাজার হাজার শোকার্ত মানুষ দুরদুরান্ত হতে ছুটে আসেন...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আকতারের দাফন করা হয়েছে।

১৫ই ফেব্রুয়ারী’১৯ শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি উপজেলার বামনডহরে আনা হয়। এরপর বাদআসর সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে ভরসাপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে দাফন করা হয়।

তার জানাযার নামাজে হাজার হাজার মানুষের সাথে অংশগ্রহণ করেন মৃতব্যক্তির ভায়রা ভাই রামপাল উপজেলার চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল মঞ্জু, খুলনা জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি সেক্রেটারী ও খুলনা সিটির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শরিফুল কামাল কারিম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, মাওলানা জুলফিকার আলী, সাবেক চেয়ারম্যান শেখ আবু নাসের প্রমুখ।

গত ১৪ই ফেব্রুয়ারী’১৯ বৃহস্পতিবার সন্ধায় দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত বাগেরহাট ডিবি পুলিশ শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। পুলিশ হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের জোর তৎপরতা চালাচ্ছে বলে অন্যদৃষ্টিকে জানিয়েছেন মোংলা রামপাল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম।

দীর্ঘদিন পর হঠাৎ করে এই হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শঙ্কা বিরাজ করছে। এর আগে দুপুরে তার মৃতদেহ বাড়িতে আনা হলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। হাজারও মানুষের কান্নায় এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ প্রাণ প্রিয় এই নেতাকে একনজর দেখার জন্য দুরদুরান্ত থেকে ছুটে আসেন।

তারা এই হত্যাকান্ডের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরাসহ সাধারণ মানুষেরা। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো পরিস্কারভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় খুলনা-মংলা মহাসড়কে রামপাল উপজেলার ভরসাপুর বাসস্ট্যান্ড এলাকায় একদল সন্ত্রাসী তার উপর বোমা হামলা চালালে বিএনপি নেতা খাজা মঈনুদ্দিন আখতার (৬০) মারা যান।

খাজা মঈনুদ্দিন আখতার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়নের ৩বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন।

শুক্রবার ঘটনাস্থল হতে ফিরে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় অন্যদৃষ্টিকে বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন আখতারকে ইউনিয়ন পরিষদের নির্বাচন ও পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা বোমা মেরে খুন করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। ঐ  দু’টি কারণকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করছি। আশা করছি এই তথ্যের ভিত্তিতে পুলিশ খুব শীঘ্রই আসামীদের ধরতে পারবে।’

হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তার। থানায় এখনো মামলা হয়নি এবং কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ