বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এটুআই এর সহযোগিতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে শিক্ষনবিশি কর্মসূচির মাধ্যমে দক্ষতা উন্নয়ন দুইদিন ব্যাপি ওস্তাদগনের শিক্ষনবিশি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে শেষ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসাবে দুই দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
মোঃ তারিকুজ্জামান প্রশিক্ষক (এটুআই) এ প্রশিক্ষণ প্রদান করেন। দক্ষ মানব সম্পদ তৈরী, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদ উদ্দোক্তা মোঃ মোস্তফা এরশাদ হাকিম উপজেলা কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করবেন।
পাঁচ টি ট্রেডে ২০ জন ওস্তাদ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.