বাগেরহাটে খানজাহান আলী’র মাজারে ওরশ দু’দিনব্যাপী শুরু  

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮, ৯:৩২ অপরাহ্ন
দু’দিনে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শণার্থীরা এখানে ভিড় জমায় সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। প্রায় সাড়ে ৫শ’ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বার্ষিক ওরশ মোবারক পালিত হয়...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট খানজাহান আলী (রহঃ) মাজারে শুরু হয়েছে দু’দিন ব্যাপী বার্ষিক ওরশ। শনিবার ৮ডিসেম্বর’১৮ শুরু হওয়া এই ওরস শেষ হবে ১০ ডিসেম্বর। প্রতিবছর বাংলা সলের ২৪ ও ২৫ অগ্রহায়ণ দু’দিন ব্যাপী ওরশ পালিত হয় এ খানজাহান আলী (রঃ) এর মাজারে।

ইতিমধ্যে ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত ও দর্শণার্থীরা ভিড় জমিয়েছে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। যে যার মত মনের আশা পূর্ণ লাভের জন্য কামেল পীর খানজাহান আলী (রহ) এর স্মরণে জিকির আজগারে মত্ত রয়েছে। এ দু’দিনে হাজার হাজার দর্শক এখানে আসেন। তারা প্রত্যেকে নিজেদের খাবার নিয়ে আসেন বলে জানান এক ভক্ত। কেউ কেউ আবার মাজারে নিজেদের ব্যবস্থাপনায় রান্না করে ও খেতে ও দেখা গেছে।

মাজারে আসা ভক্ত ও দর্শণার্থীরা অন্যদৃষ্টি জেলা প্রতিনিধিকে জানান, অনেক দূর-দূরন্ত থেকে আমরা প্রতিবছরই এখানে আসি। এখানে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির আজগর করি। সেই সাথে আশা পূরণের জন্য বিভিন্ন মাতন করি। মনের এখানে আসলে মনটা ভালো হয়ে যায়।

এখানে সব ধর্মের ও বর্ণের দর্শনার্থীরা ও আসেন এই ওরশে। বাগেরহাট মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় সাড়ে ৫শ’ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বার্ষিক ওরশ মোবারক পালিত হয়। এ দু’দিনে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শণার্থীরা এখানে ভিড় জমায় সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। শুরু হওয়ার আগের দিনই বিভিন্ন জেলা থেকে দর্শণার্থী ও ভক্তবৃন্দরা সমাগম হয়। শনিবার সকালে ফজরের নামাজের পর থেকেই এ ওরশের কার্যক্রম শুরু হয়েছে।

 অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ