বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে এক বিধবা বয়স্ক নারীকে (৫৫) মারপিটসহ শ্লীলতাহানির অভিযোগে উঠেছে মনিমোহন বিশ্বাশের (৩৪) বিরুদ্ধে। এই ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছে হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ কর হয়েছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবোখালী গ্রামের মনিমোহন বিশ্বাসের ভাইয়ের মৎস্য ঘেরপাড় দিয়ে একই গ্রামের ওই বিধবা নারী একা আসছিলেন। পথিমধ্যে মনিমোহন তাকে শ্লীলতাহানি ও মারধর করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিসয় উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী হেলেনা পারভিন প্রতিবেককে জানান, বিষয়টি ধামাচাপা দিতে এলাকার একটি মহল উঠেপড়ে লেগেছিল। পরে বাগেরহাট পুলিশ সুপারকে এই দরিদ্র নারীর উপর নির্যাতনের কথা জানানোর পর শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যপারে মনিমোহন বিশ্বাস নিজেকে নির্দোষ দাবি করে প্রতিবেককে এড়িয়ে যান। এদিকে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (ওসি) অনুকুল সরকার প্রতিবেককে জানান, বিধবার শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আমরা অশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
You must be logged in to post a comment.