বাগেরহাটে একি মঞ্চে এক ঝাক তারকা, ভোট চাইলেন নৌকায়

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৯:৪২ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।

বিজয় কনসার্টে বাগেরহাট- ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের জন্য একি মঞ্চে নৌকায় ভোট চাইলেন দেশের খ্যাতিমান তারকা শিল্পীরা।

বিজয় দিবস উপলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে রবিবার রাতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বিজয় কনসার্ট এর আয়োজন করা হয়।

এসময় বিজয় কনসার্টে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র তারকা ফেরদাউস, রিয়াজ, মীর সাব্বির, নাট্য অভিনেতা শমী কায়সার ও মাহফুজ আহমেদ, চিত্র নায়িকা সুইটি, কন্ঠ শিল্পি শামীম হাসান, কনা, রিংকুসহ আরো অনেকে। কনসার্টে ষ্টেডিয়াম ভর্তি হাজার-হাজার দর্শকদের সামনে তারকা শিল্পীরা নৌকা মার্কায় তন্মের পক্ষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, শেখ তন্ময় নিজেও একজন তারকা। যে দেশের তরুণদের নেতৃত্ব দিচ্ছেন। যার ধমনিতে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হক মানুষের সাথে বেইমানি করতে পারেন না।

শেখ তন্ময় আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে। আপনারা দেশ ও জাতির প্রায়োজনে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ তন্ময়কে জয়যুক্ত করে বাগেরহাটের উন্নয়ন কে আরো গতিশিল করবেন। তারকাদের শুভেচ্ছা জানাতে বিজয় কনসার্ট মে আসেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচতো ভাই শেখ হেলাল পুত্র শেখ তন্ময়। এসময় শেখ তন্ময় বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দলিয় যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবেন, দেশের উন্ননে অবদান রাখবেন।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ