বায়জিদ হোসেন, বাগেরহাট।।
“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা হয়।
সভায় বক্তারা দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
You must be logged in to post a comment.