বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ১১:০০ অপরাহ্ন
নীতি বিরোধী সকল কার্যক্রমই দুর্নীতির আওতায় পড়ে। অনেক সময় দেখা যায় অভাবের তাড়নায় নয় স্বভাবের কারণেও দুর্নীতি হয়ে থাকে....

বাগেরহাট প্রতিনিধি ।। 

‘টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন’- এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, বাগেরহাটের সহযোগিতায় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সচেতন নাগরিক কমিটি বাগেরহাট‘র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৮ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। মানববন্ধন শেষে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভায় সনাক বাগেরহাটের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইনের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন দুপ্রক বাগেরহাট জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক আসাদুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন সনাকের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দুপ্রক সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদৎ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামান, দুর্নীতি দমন কমিশন খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাওন মিয়া। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য দেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, নারী নেত্রী রিজিয়া পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দুর্নীতি শুধু অবৈধ টাকা পয়সার লেনদেনকে বোঝায় না। নীতি বিরোধী সকল কার্যক্রমই দুর্নীতির আওতায় পড়ে। অনেক সময় দেখা যায় অভাবের তাড়নায় নয় স্বভাবের কারণেও দুর্নীতি হয়ে থাকে। তাই দুর্নীতিকে প্রতিরোধ করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার থেকে শুরু করতে হবে।

আমাদের ভবিষ্যত প্রজন্মকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি না থাকলে দেশের প্রবৃদ্ধি ১০ শতাংশে আনা সম্ভব। তাই যার যার জায়গা থেকে সঠিকভাবে নিয়মনীতি মেনে কাজ করলে দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা সম্ভব। কর্মসূচি সমূহে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, দুপ্রক ও সনাক সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ