বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ডিবি পুলিশ সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে শরণখোলা থেকে জামায়াত এক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেপ্তাকৃত হলেন, শরণখোলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সরোয়ার হোসাইন বাদল ।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ কেন্দ্রীয় জামায়াতের একাধিক নেতার ফাঁসির রায়ের প্রতিবাদের আন্দোলন জোরদার করতে বিভিন্ন সময় আর্থিক ভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ করে ডিবি পুলিশ। তবে ডিবি পুলিশের এমন অভিযোগ ভিত্তিতে মাওলানা সরোয়ার’কে গ্রেপ্তার করা হয়ছে বলে পুলিশ নিশ্চিত করেছে করে ডিবি পুলিশ।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত জামায়াতের সেক্রেটারী সরোয়ার হোসেনের নামে শরণখোলা থানায় একাধিক নাশকতার মামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
You must be logged in to post a comment.