বাগেরহাটের শরণখোলায় যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৪ অপরাহ্ন
প্রতীকী ছবি।

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

শরণখোলায় ইউপি মেম্বার ও যুবলীগ নেতা ডালিম হাওলাদারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ২টার দিকে সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে আগুনে খড়ের গাঁদা, উঠানে রাখা ধান ও গাছপালা  সম্পুর্ন পুড়ে যায়।

নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষরা এ অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন ডালিম। সাউথখলী ইউনিয়নের ১নং সোনতলা ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ডালিম হাওলাদার প্রতিবেদকে  জানান, ঘটনার দিন রাতে তিনি উপজেলা সদর রায়েন্দা বাজারের বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে তার মা-বাবা ও থাকেন। রাত ২টার দিকে বাড়ি থেকে মোবাইল ফোনে আগুন লাগার খবর পেয়ে রাতেই ছুঁটে যান। প্রতিবেশিরা ছুঁটে এসে আগুন নেভায়। আগুনে একটি খড়ের গাঁদা, উঠানে মাড়াই করা ২৫ মন ও পালা করা ৪০ আঁটি ধান এবং আশপাশের বিভিন্ন গাছপালা পুড়ে যায়। এতে তার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ডালিম। ডালিম অভিযোগ করে বলেন, নিজ দলের প্রতিপক্ষ একটি গ্রুপ দীর্ঘদিন ধরে তার পেছনে লেগে আছে। কিছুদিন আগে তার মোটর সাইকেলটি তারা পিটিয়ে ভেঙে ফেলে।

অগ্নিসংযোগের ঘটনাটি থানায় অবহিত করা হয়েছে বলে জানায়, ডালিম।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার প্রতিবেদকে জানান, বিষয়টি আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ