বাগেরহাটের রামপালে রাজনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সস্মেলন অনু্ষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯, ৫:৩১ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্ভোধন করেন রামপাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল ওহাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ রাজনগর ইউনিয়ন পরিষদ চত্তরে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সংসদ সদস্য নির্বাচিত হবার পর ৯১ সালে বলেছিলাম জমি যার ঘের তার। আমরা তখন ক্ষমতায় যেতে পারিনি,ক্ষমতায় গিয়েছিলো সেই জামাত বিএনপি।

এই এলাকার মানুষের ঘের ভেড়ি দখল করে মাছ চাষ করা হতো। হারির একটা টাকাও দেয়া হয়নি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে তাদের ঘের জবরদখলের বিরুদ্ধে কথা বলেছি বলে মন্তব্য করেছেন তিনি।

রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল হান্নান ডাব্লু ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল রজ্ঞন রায়ের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোল্যা আবদুর রউফ ,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মো. আবু সাইদ, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন,সাধারন সম্পাদক জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ