নাজমুল হুদা, বাগেরহাট ॥
রামপালে মুুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবু নাঈম গাজী মিঠু জানমাল ও নিরাপত্তা চেয়ে বাগেরহাটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৭ ধারায় একটি মামলা করেন। অভিযোগে জানা গেছে, উপজেলার রোমজাইপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেক গাজীর পুত্র নাঈম গাজী একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।
প্রতিপক্ষ স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, আবু সাইদ, তফছির গাজী, বাবুল গাজী, কামরুল সরদার, ওহিদ খাঁনসহ ১০/১১ জন সন্ত্রাসী ব্যবসায়ী নাঈম গাজী মিঠুর মুদি দোকানে গত ১৭ জুন হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মোটরসাইকেল ভাংচুরসহ মারপিট করে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগী দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা করলে প্রতিপক্ষরা তাকে জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৭ জুলাই বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলা দায়েরের বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবি শেখ বাহাদুর ইসলাম নিশ্চিত করেন। অভিযোগের বিষয় অভিযুক্ত ইউপি সদস্য আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, হয়রানীর উদ্দেশ্যে একর পর এক মিথ্যা মামলা করছে নাঈম গাজী মিঠু।
You must be logged in to post a comment.