বায়জিদ হোসেন, বাগেরহাট।।
রামপালে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ জন অসাধু মুদি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের অভিযান পরিচালনা করেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট তুষার কুমার পাল।
এ সময় তিনি উপজেলার ভাগা বাজার ব্যবসায়ী মালিডাঙ্গার কওসার শেখের পুত্র মামুন শেখ কে ৫ হাজার টাকা, ঝনঝনিয়া গ্রামের রহমতউল্লাহর পুত্র গিয়াসউদ্দিন কে ৫ হাজার, ধলদাহ গ্রামের সুধীর কুন্ডুর পুত্র গোবিন্দ কুমারকে ৫ হাজার, গাববুনিয়ার আঃ বারীর পুত্র নুরমোহাম্মাদকে ৫ হাজার, শ্রীফলতলার সবর আলীর পুত্র রোকন উদ্দিনকে ৫ হাজার, ভাগার নূরআলীর পুত্র আব্দুল্লহকে ৫ হাজার, ও হোগলডাঙ্গার ইয়ার উদ্দিন পাটোয়ারীর পুত্র আঃ জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়াও ফয়লাহাটের ভাই ভাই অটো রাইস মিলে অনুমোদনহীনভাবে নামী ব্রান্ডের বস্তায় চাল ভরে বিক্রি করার অপরাধে তাদের শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, অভিযান আরো জোরদার করা হবে এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
You must be logged in to post a comment.