বাগেরহাটের রামপালে ভ্যনচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩০ জুন, ২০১৯, ৫:৫১ অপরাহ্ন

বায়জিদ হেসেন-রামপাল থেকে।

বাগেরহাটের রামপালে লাহু শেখ (৩৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। (৩০ জুন) রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত লাহুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত লাহু শেখ রামপাল উপজেলার সদর ইউনিয়নের ভাগা গ্রামের মহসিন শেখের ছেলে বলে যানা গেছে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। দুই সন্তানের বাবা ছিলেন লাহু। এদিকে লাহুর মৃত্যুর খবর সুনে বাড়িতে চলছে শেকের মাতম। জমিজমা সংক্রান্ত বিরধের জের এ হত্যকান্ড বলে প্রাথমিক ধারনা পুলিশের। (২৯ জুন) শনিবার রাত ১২টার দিকে রামপাল উপজেলার ভাগা গ্রামের বাড়ি থেকে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ভ্যান চালক লাহুকে তার ঘর থেকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত  উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারেরর সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান সাংবাদিক দের বলেন, “শনিবার রাতে ভ্যান চালক লাহু শেখ প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে তার নিজের ঘরে শুয়ে পড়েন। রাত ১২টার দিকে লাহুর ঘর থেকে চিৎকার শুনে তার মায়ের ঘুম ভেঙে যায়। মা তার ঘরে গিয়ে দেখেন লাহু’র ঘরের দরজা খোলা সে বিছানায় ছটফট করছে তার গলা দিয়ে রক্ত ঝরছে।

 

লাহুর মা প্রতিবেশীদের চিৎকার দিয়ে ডাকে। পরে প্রতিবেশিরা লাহুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে এখনো সনাক্ত ককরতে পারেনাই পুলিশ তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাহুর ঘর থেকে একটি ধারালো রক্ত মাখা বটি উদ্ধার করেছে। শনিবার রাতে নিহত লাহুর পূর্ব পরিচিত ওই দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দিয়ে পালিয়েছে।

 

তিনি আরও বলেন, “লাহুর বাবা মহসিন শেখের দুই বিয়ে। দুই ঘরে তার দুই ছেলে। বড় স্ত্রীর ছেলে হলেন নিহত লাহু শেখ। তার এই দুই ছেলের মধ্যে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মহসিন শেখের ছোট স্ত্রীর ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করেছে। তাকে পেলে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহজ হবে বলে ধারণা করছি। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ