বাগেরহাটের রামপালে বিভাগের সর্ববৃহৎ চক্ষু শিবির সেবা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ১:০৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

খুলনা বিভাগের সর্ববৃহৎ চক্ষু চিকিৎসা শিবির রামপাল উপজেলার বড়দিয়া গ্রামে হাজী আরিফ মাদ্রাসা প্রাঙ্গনে (৮ ফেব্রুয়ারি)  শুক্রবার সকাল ১০ টা থেকে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এ চক্ষু শিবিরটি উদ্বোধন করেন বাগেরহাট ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার মোঃ জাকির হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ মোহাম্মাদ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, বাঁশতলী ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর, বড়দিয়া হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আলী আজম প্রমুখ। দিনব্যাপি এ চক্ষু শিবিরে ৫ শতাধীক ছানি, নেত্রনালী ও মাংশ বৃদ্ধিজনিত রোগী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

এ সময় প্রায় ৪ শতাধীক রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এক প্রস্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম বলেন ২০০৯ সাল থেকে বাগেরহাটের রামপাল ও মোংলায় এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৪ হাজার ২’শ রোগীকে অপারেশন করা হয়েছে।

এছাড়া প্রায় ৬০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। আমরা এই দক্ষিণ জনপদের গরিব ও অসহায় মানুষদের সামনের দিনগুলো তে আরো উন্নত মুখী সেবা দেয়ার চেস্টা করবো। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অন্ধত্ব দূরীকরনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। আগামীতে এ কার্যক্রমে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ