বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে কদমদী এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সহকারি আব্দুর রহিম (১৭) নিহত হয়েছেন। এসময় ট্রাক চালক শামীম শেখ (৩০) আহত হন।
বুধবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টার দিক খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানায় স্থনিয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর রহিম (১৭) গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে বলে যানায় পুলিশ।
বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় প্রতিবেককে বলেন, বুধবার সকালে গোপালগঞ্জ থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ব্যারেল বোঝাই ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় পৌছে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাপাশে বসে থাকা চালকের সহকারি আব্দুর রহিম আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে ট্রাকের চালক শামীমও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দূর্ঘটনার শিকার ট্রাক চালকের অসাবধনতার কারনে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.