নাজমুল হুদা, বাগেরহাট॥
রামপালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
আজ ২৮ জুলাই ২০১৮ শনিবার বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী, পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামিম নুরী, এসআই জয়দেব বোস, ছাত্রলীগ সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে মূল্যায়ন ও ৯ জন সফল মৎস্য চাষীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, মৎস্য চাষের সফলতাকে ধরে রাখতে হলে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের কোন বিকল্প নেই। এ জন্য আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে।
You must be logged in to post a comment.