বাগেরহাটের রামপালের পেড়িখালী বাজারে ভয়াবহ অগ্নীকান্ড, ১০ লক্ষ টাকার ক্ষতি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ৮:২১ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে ২টা দোকান সহ ১১ টি বসতি স্থপনা পুড়ে গেছে।

এলাকাবাসী খবর দেয়ার পর  ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি ও ১১ সদস্যেরর প্রতিনিধি দল। তবে স্থনিয়রা বলছে বাজারে যেখানে আগুন লেগেছে তার ১ কিলোঃ ভিতরে কোন পুকুর কিংবা পানির কোন বাবস্থা নাই,,যার কারনে আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

আশপাশে পানি না থাকায় আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে দাবি স্থানীয় দের। তবে প্রাথমিকভাবে জানা যায়, বসতি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর দ্রুত এলাকা পরিদর্শনে আসেন পুলিশ সুপার খায়রুল কবির,  রামপাল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পেড়িখালি ইউ,পি চেয়ারম্যান বাবুল হাওলাদার, সহ স্থনিয় জনপ্রতিনিধিরা। এদিকে ফায়ারসার্ভিস মোংলা স্টেসন অফিসার ইহতাশামুর রহিম সাংবাদিক দের বলেন যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আসতে একটু ব্যহত হয়েছে। তিনি আরো বলেন আমরা এক ঘন্টা চেস্টার পর দুইটি ইউনিটেরর সদস্যরা কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রন আনতে সক্ষম হই। তবে কোন হতাহত হয়নাই। তবে পুড়ে যাওয়া মালামালের ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা।

এদিকে আগুন নিয়ন্ত্রনের পর উপজেলা পরিষধের পক্ষথেকে প্রথমিক ভাবে ১৫ টি পরিবারের মধ্যে কম্বল,সুকনা খাবার সহ প্রয়েজনিয় জিনিস পত্র বিতরণ করা হয়। রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন আগামি কাল খুলনা সিটি কর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আসবে ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনে। ক্ষতিগ্রস্তের মাঝে বিভন্ন  উপকারণ ও বিতরণ করবেন।

এদিকে রামপাল থানা পুলিশ ইনসার্জ লুতফুর রহমান বলেন, আগুনে লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় স্থনিয় জনগন এসে ভিড় করে আমাদের প্রশাসনের পক্ষথেকে যতদূর সম্ভাব আগুন নিভাতে সহায়তা করেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ