বাগেরহাটের মোংলা থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৬ অপরাহ্ন

শারমিন সাথী, (মোংলা) বাগেরহাট।। 

বাগেরহাটর মোংলা পোর্ট পৌরসভার মাদানী মসজিদ সুইস গেইট  বেড়িবাঁধে পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মৃত্যুদেহ  উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ৬ টার দিকে মোংলা পোর্ট পৌরসভার মাদানী মসজিদ সুইস গেইট  বেড়িবাঁধে  পাশ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মোংলা থানার (কনস্টেবল) রিপন  ও  (এসআই)  রাসেল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  মোংলা পোর্ট পৌরসভার মাদানী মসজিদ সুইস গেইট  বেড়িবাঁধে পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের পড়ে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ওই নবজাতকের পরিচয় না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় তাকে  ময়নাতদন্তের জন্য বাগেরহাট  প্রেরন করা হয়। এদিকে পুলিশ বলছেন  মৃত নবজাতকটি দেখে ধারণা করা হচ্ছে গত রাতেই ভূমিষ্ঠ হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। নিহত নবজাতকের পিতা-মাতার পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে ভোরের দিকে  পৌরসভার ১ নং জেটি এলাকার ঠাকুরানী খালের সুইস গেটের কাছে মেরিন ড্রাইভ সড়কের পাশে সিমেন্টের ব্যাগে পলিথিনে মোড়ানো নবজাতক শিশুর মৃতদেহ দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে ঠাকুরানী খাল সংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকা থেকে পলিথিন সিমেন্টের ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পায় স্থনিয়রা।এসময় ব্যাগের ছেড়া জায়গা দিয়ে শিশুটির একটি হাত বাইরে বের করা অবস্থায় ছিল। মরদেহ ঘিরে ছিল মাছি, মরদেহ টি খাওয়ার চেস্ট করছিলো কুকুর এদিকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ