বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাটের মোংলায় ৪৮ তম আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হোয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বার) সকাল ১০ টায় মোংলার টাটিবুনিয়া স্কুল মাঠে এ খেলার উদ্বোধন করেন মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, মিঠাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিতীশ চন্দ্র হালদার, চাঁদপাই মেছেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেশ মন্ডল, টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু ঢালী, চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান, জাহাঙ্গীর হাওলাদার, ইউ,পি সদস্য আজমাল শেখ, সজল মন্ডল, আয়ামীলীগ নেতা রোজুয়ান সহ উভায় দলের ক্রিড়া শিক্ষক বৃন্দ।
উদ্ভোধনী খেলায় ১-০ গোলের ব্যাবধানে টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’কে পরাজিত করে চাঁদপাই মেছেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়।
You must be logged in to post a comment.