বায়জিদ হোসেন, বাগেরহাট।।
মোংলায় স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী ও কর্মী সমাবেশে উদযাপন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের (২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি মোংলায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলো। মোংলা সংগঠনের কার্যালয় সকালে জাতীয় পতাকা উত্তোলন মধ্যেদিয়ে কর্মসূচির শুরু হয়।
সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বুধবার ,বিকাল ৪ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী অডিটরিয়ামে বিশাল কর্মী সমাবেশ কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচোনা সভা । আলোচোনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ইমরান বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি । বিশেষ অতিথি হিসেবে বক্তিতা রাখেন মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ রহমান, মোংলা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, মোংলা পৌর আ’লীগের সভানেত্রী মিসেস কামরুনাহার হাই প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের আহকায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, ইউ,পি চেয়ারম্যান মোল্য মোঃ তারিকুল ইসলাম, সোনাইলতলা উই,পি চেয়ারম্যান নার্জিনা বেগম, মিঠাখালী ইউ,পি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, সুন্দরবন ইউ,পি চেয়ারম্যান গাজী আকবার হোসেন, সুন্দরবন ইউ,পি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সরদার আঃ কাদের, মোংলা পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান জসিম, মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন প্রমুখ। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বেগম হাবিবুন নাহার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
You must be logged in to post a comment.