বাগেরহাটের মোংলায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ৯:১৭ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

শ্রেনী কক্ষে একাধিক ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে মোংলা দ্বীগরাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ।

স্কুল চলাকালীন সময় ৮ম ও ৯ম শ্রেনীর ছাত্রীদের প্রায় সময় শরীরে হাত দিতেন ও বিভিন্ন কুদৃষ্টিপূর্ণ অঙ্গভঙ্গীতে কথা বলে বিরক্ত করতেন  সহকারী শিক্ষক হরশীদ রায় (৪৭)। এমন অভিযোগ করেছেন স্কুল পড়ুয়া ছাত্রীদের কয়েকজন অবিভাবক।

শনিবার (২৭ জুলাই) সকালে বিষয়টি তদন্ত করতে দ্বীগরাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান বলেন অভিযোগের বিষয়টি নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়,অবিভাবক ও ছাত্রীদের কাছ থেকে শুনে সাথে সাথে ওখানে যাওয়া হয়।

৮ম ও ৯ম শ্রেনীর বেশ কয়েকজন ছাত্রীদের কাছে গোপনে জিজ্ঞাসা করে এর সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়েছে। এর পর একজন শিক্ষক হয়ে ছাত্রীদের সাথে এরকম আচারন করার অপরাধে সহকারী শিক্ষক হরশীদ রায়কে আটক করার জন্য পুলিশকে নির্দেশেরর পেক্ষিতে ওই সহকারী শিক্ষক হরশীদ রায় কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটকের বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চেীধুরীর কাছে জানতে চাইলে কোন কথা বলতে রাজী হননি তিনি। তবে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় ও স্কুলের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস সহকারী শিক্ষক হরশীদ রায়কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ